পিকনিক করতে যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনা। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে ৩৪নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় আহত হয়েছে ১৩জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিন জন। মালদা জেলার মোথাবাড়ি এলাকার একটি দল মিনি বাসে চেপে উত্তরবঙ্গেঁ সেবকে যাচ্ছিল। কুয়াশার জন্য দৃশ্যমান্যতা কম থাকায় দেখতে না পেয়ে মিনি বাসের চালক দাড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Bd2EfJhI9j8
মালদা